শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৬ Time View

পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি উপজেলার ২০লাখ মানুষের দুর্ভোগ লাগবের জন্য বাউফলের লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে ঢাকা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. এ কে এম ফারুক আহমেদ তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জি. রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আযম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: হেলাল উদ্দীন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদার প্রমূখ।

এসময়ে বক্তার ৪ উপজেলার জনসাধারণের ভোগান্তির কথা তুলে ধরে অতিসত্বর সেতু বাস্তবায়নের দাবী জানান।

মানববন্ধনে ভোগান্তির শিকার পটুয়াখালীর চার উপজেলার সর্বস্তরের কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin