সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৩ Time View

নবআলো ডেস্ক ঃ
প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ২টায় বাউফল উপজেলা ব্র্যাক এলাকা অফিসে আয়োজিত এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার দেবনাথ, এলাকা ব্যবস্থাপক শাহিন হোসেন (প্রগতি), শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আজমল হোসেনসহ অন্যান্য সকল কর্মসূচির কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের আমন ধান ‘মুক্তি-১’সহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি আমন ধান (মুক্তি-১) ছাড়াও বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১৩ প্রকারের বীজ প্রদান করা হয়।
এ সময় এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল আলম বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ বলেন, “এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।”
অনুষ্ঠান শেষে কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin