বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে ১৩০ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফলদ চারা উপহার। চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান।

জাহিদ শিকদার
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৫১ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর (অব:) জাহিদ হাসান, ওএসপি সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ডাইরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পদে ২০২৬-২৮ সালের জন্য মনোনীত করেছেন সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। মানবাধিকার সংরক্ষণ এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষের সেবায় তাঁর দীর্ঘদিনের অঙ্গীকার ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

মেজর (অব:) জাহিদ হাসান ঝিনাইদহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছরের সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বিভিন্ন ইউনিট ও ব্রিগেডে স্টাফ অফিসার এবং কোম্পানি কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সামরিক ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘অসামান্য সেবা পদক’ (OSP) এ ভূষিত হন।

সামরিক জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি ‘সামার গ্লোবাল লিমিটেড’ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে২০২৬-২৮ সালের জন্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা দক্ষিণ এশিয়া অঞ্চলে ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে অধিকারবঞ্চিত মানুষের আইনি সুরক্ষা ও মানবিক মর্যাদা রক্ষায় তাঁর নেতৃত্ব সংস্থাটিকে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin