রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে মাদ্রাসা সুপারের সাংবাদ সম্মেলন।

নবআলো ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫২ Time View

কলাপাড়া প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসায় ১৩ শতাংশ জমি দান করার পরও তা বুঝিয়ে না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে দাতার ওয়ারিশদের বিরোধকে কেন্দ্র করে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসার সুপার আ.ব.ম ফায়েজ উল্লাহ।

শুক্রবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ১০ শতাংশ জমিদাতা মেছের আলী খানের ছেলে আবদুল জব্বার খান, ৮ শতাংশ জমিদাতার ছেলে আবদুর রহমান খান, শাহিন খান, ওই মাদ্রাসার সহকারী মৌলভী রউফুল ইসলাম, সহকারী শিক্ষক আতিকুর রহমান, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম ও হাবিবুর রহমান।

লিখিত বক্তব্যে আ.ব.ম ফায়েজ উল্লাহ বলেন, তিনি ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে কর্মরত রয়েছেন। বেশ কিছুদিন যাবৎ তাকে উদ্দেশ্যে করে এবং তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় অসাদু ব্যক্তি একটি মন্তব্য করে আসছে। প্রকৃত ঘটনা হচ্ছে ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ গ্রামের ইউসুফ আলী সিপাইর পিতা মরহুর সেকান্দার আলী সিপাই ও অন্য একজন দাতা ১৯৭৯ সালে ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসায় ১৩ শতাংশ জমি দান করেন। দান করার পর হইতে অধ্যবদি ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝাইয়া না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে তাদের ওয়ারিশদের বিরোধ চলিয়া আসিতেছে। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে ইউসুফ আলী সিপাই সহ তাহার দলীয় কিছু লোকজন তার বিরুদ্ধে একটি মিথ্যা মানববন্ধন করেন। ওই মানববন্ধনে তারা উল্লেখ করেন, অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে ও অবৈধভাবে ৩০ লক্ষ টাকার বিনিময়ে তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে এবং ওলামালীগের সভাপতিকে ম্যানেজিং কমিটি সভাপতি করা হয়েছে। আসলে এসল অভিযোগ সম্পূর্ন মিথ্যা।

তিনি আরও বলেন, সরকারের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুস্মরন করে কমিটি গঠন ও অনুমোদিত হয়েছে এবং যথাযথ নিয়োগের নিময়-নীতি অনুস্মরন করে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হয়। কোন প্রার্থীর কাছ থেকে আদৌ কোন টাকা গ্রহন করা হয়নি। এছাড়া মাদ্রাসার সভাপতি কোনদিন ওলামা’লীগের সভাপতি কিংবা ওলামা’লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিলনা। যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তাকে সামাজিক ভাবে হেয়’প্রতিপন্ন করার জন্য তারা মিথ্যা মানববন্ধন করেছেন। তাই তিনি মিথ্যা এ মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এবিষয়ে জানতে ইউসুফ আলী সিপাই বলেন, আমার বাবা এই মাদ্রাসায় জমি দাতা। মাদ্রাসায় জমি দেওয়ার পরই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাদ্রাসার কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যে ঘুষ নেয়ার অপরাধ ঢাকতে আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin