শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নবআলো ডেস্কঃ
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩১৪ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে দাশপাড়া ল্যাংড়া মুন্সীরপুল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম সহ স্থানীয়রা।

বিএনপি নেতা আলী আজম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে এলাকায় কোন উন্নয়ন হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান লুটপাট করেছেন।

তিনি অতি দ্রুত দাশপাড়া ইউনিয়নের কালাইয়া – পটুয়াখালী সড়কের ছোট চৌমুহনী (কুট্টির দোকান) নওমালা ব্রিজ,ল্যাংড়া মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ী পর্যন্ত রাস্তা,সাবেক চেয়ারম‍্যান নুরু মিয়ার বাড়ী থেকে রশিদের বাড়ী পযন্ত রাস্তা, কাঠের পুল থেকে হুজুরের বাড়ী পর্যন্ত রাস্তা, বড় চৌমুহনী থেকে – ইলশার খাল পর্যন্ত রাস্তা, পাঁচ বাড়ী থেকে – বাউফল পর্যন্ত রাস্তা,পুর্ব খাজুরবাড়িয়া প্রাইমারি স্কুল থেকে – খালেক চৌধুরী বাড়ী পর্যন্ত রাস্তা, গেদু চৌকিদার বাড়ী থেকে পশ্চিম খাজুরবাড়ীয়া পর্যন্ত রাস্তা ও বাংলাবাজার থেকে হাজীর হাট পর্যন্ত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।

মানববন্ধন ও সমাবেবশে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin