শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

বাউফলে বিএনপি অফিসে দুর্বৃত্তের আগুন

নবআলো ডেস্কঃ
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ Time View

পটুয়াখালী বাউফলে গভীর রাতে একটি বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে কার্যালয়ের সকল আসবাবপত্র। শনিবার (৫ জানুয়ারি) রাত আড়াই টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের এই ঘটনা ঘটেছে।

প্রায় এক মাস আগে চন্দ্রপাড়া বাজার সংলগ্ন টিনসেট ঘর নির্মাণ করে বিএনপির ওই কার্যালয় করা হয়। মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবিন হোসেন ওই কার্যালয় নির্মাণ করেছিলেন।এরপর থেকেই দলীয় নেতা-কর্মীরা সেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন।

স্থানীয়রা বলছেন, রাত আনুমানিক আড়াই টার দিকে একদল দুর্বৃত্ত প্রথমে ওই কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরে তারা আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘসময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোররাত ৪ টার দিকে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কারা এই ঘটনার সাথে জড়িত সেটা জানিনা। তবে আমাদের ধারণা ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin