
পটুয়াখালীর বাউফলে প্রতীক বরাদ্দের পর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তার শরিক দলগুলো।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলটি বাউফল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ চত্তর স্বাগত মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,”আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, বাউফলের মানুষ পরিবর্তন চায়। আমরা শুধু একটি প্রতীক নিয়ে আসিনি, আমরা এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে। আপনারা পাশে থাকেলে বাউফল থেকে আমরা দুর্নীতির শিকড় উপড়ে ফেলব এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলব। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার জয় হবে গণমানুষের জয়। এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও শরিক দল গুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।