শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

বাউফলে খেলাফত মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ Time View

পটুয়াখালীর বাউফলে খেলাফত মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বাউফল উপজেলা শাখার আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কাশেম, সহ-সভাপতি মাওলানা সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা, ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,
বিগত জালিম সরকার জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গীবাদ। এখন সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইহকালীন কল্যান, পরকালীন মুক্তি ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে খেলাফত মজলিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা, এসময় জুলাই আগস্ট আন্দোলনে খেলাফত ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বলেও জানান বক্তৃারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin