শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

বাউফলে আ’লীগ কর্মী পেল বিএনপির সদস্য পদ।

নবআলো ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২৮ Time View

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিএনপির পদ পেয়েছেন এনামুল হাসান শিকদার নামে এক ব্যক্তি। এই আনন্দে তিনি তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির কমিটিতে।
জানা গেছে, এনামুল হাসান শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচাতো ভাই নেছার উদ্দিন শিকদার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ঘনিষ্ঠ আত্মীয়।

এনামুল হাসানের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল, সালিশ বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানান, এনামুল হাসান শিকদার কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং, ২০১৬ সালের কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা চালিয়েছেন।

এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ পদ পাওয়ার পর ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন এনামুল হাসান। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। এনামুলকে সদস্যপদ দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে তাকে সদস্য করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত আমার জানা ছিল না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin