রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবআলো ডেস্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৯ Time View

পটুয়াখালীর বাউফলে কালিশুরী বন্দর বাজারে খালের উপর সরকারি জায়গায় অবৈধভাবে আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) জেলা প্রশাসনের নির্দেশে এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড এর নেতৃত্ব সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কালিশুরী বন্দর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বাউফল থানা পুলিশ সদস্যের একটি বিশেষ টিম,কালিশুরী ভুমি অফিস,স্থানীয় প্রশাসন এ অভিযানে সার্বিক সহোযোগিতায় ছিলেন।

এর আগেও সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিকবার নোটিশ করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু, আওয়ামী সরকারের প্রতিনিধি ও স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ক্ষমতার সিন্ডিকেটে তখন প্রশাসন অভিযান পরিচালনা করতে পারেনি।

উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রতীক কুমার কুন্ড বলেন, ‘ সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও তা সরিয়ে নেয়নি। পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে।সরকারের জায়গায় বাকি স্থাপনাগুলো মামলা করে পরবর্তী নির্দেশনা চেয়ে উচ্ছেদ করা হবে। সরকারের জায়গায় অবৈধভাবে স্থাপনা রাখার কোন সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin