শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

কুয়াকাটায় অটোভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ-আহত-৪

কলাপাড়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

কলাপাড়ার কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে-মোটরসাইকেল চালক বেলাল (২৭), মোটরসাইকেল আরোহী কাইউম (৪০), অটোচালক রনি (২৮), অটোযাত্রী শাহজালাল (৩২) আহত হয়েছেন। এদের মধ্যে মোটরসাইকের আরোহী সেনেটারী মিস্ত্রি কাইউমের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এদের মধ্যে কাইউম নামের একজনের অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin