শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৯৭ Time View

বাউফল করেসপনডেন্ট::
১১ বছর পেরিয়ে ১২ বছরে আপনাদেরই যমুনা টেলিভিশন। দায়িত্বশীলতার সঙ্গে, নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই, যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে জনগণের অসীম ভালোবাসা। শুরু থেকেই, আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল টিম যমুনার লক্ষ্য। সব দল-মতের, বিপুল আকাঙ্খা পূরণই, যুগের পথে যমুনার লক্ষ্য।

আপনাদের যমুনা টেলিভিশনের ১২ বছরে পদার্পণের আনন্দঘন মূহুর্তকে স্মৃতির পাতায় জমা রাখতে, পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। স্লোব বাংলাদেশ এনজিও পরিচালিত একটি এতিম খানার শিশুদের নিয়ে ছিলো নানা আয়োজন। খানিক সময়ের এ আয়োজনের পুরোটা সময় জুড়ে নিঃসঙ্গ শিশুদের সাথে যোগ দিয়ে সময়টাকে আরো সুন্দর করে তোলেন অতিথিবৃন্দ।

শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে পরে নিঃসঙ্গ (এতিম) শিক্ষার্থীদের গল্প আড্ডা, অতিথি আপ্যায়ন, অদম্য বিতর্ক ক্লাবকে উপহার প্রদান ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। জুলাই অভ্যুত্থানে আহত নিহত বীর ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া করা হয় এবং বর্তমান চেয়ারম্যান সাবেক এমপি অ্যাড. সালমা ইসলামের সুস্থতা কামনা করা হয়েছে।

অতিথিরা বলেন, ব্যাতিক্রমী তথ্য খুঁজে বের করে চমৎকার উপস্থাপন করার কারণে যমুনা হয়েছে বিশ্বসেরা।

যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার, বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিহার বিন্দু বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, রিপোর্টাস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইসহাক মাওলানা, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেলিন, গণ অধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, শিল্পকলা একাডেমি, কালচারাল ক্লাব ও স্লোব বাংলাদেশের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin