রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

লংগদুতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

নবআলো ডেস্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ Time View

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে লংগদু উপজেলার রাজনগর এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসারসহ অভিজ্ঞ মেডিক্যাল টিম বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ সময় মোট ৪০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার জনগণের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin