রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

বাউফলে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল।

জাহিদ শিকদার
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ Time View

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, বিএনপি নেত্রী সালমা আলম লিলি এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।
এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃশাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় কালাইয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ মিছিল সহকারে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে বিপুল জনসমাগমে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin