রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে পিপলস্ রাইট ফাউন্ডেশন এর ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত।

নবআলো ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ Time View

পটুয়াখালীর বাউফলে সামাজিক সংগঠন পিপলস্ রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী মরহুম মেহের আলী সিকদার বাড়ির জামে মসজিদ মাঠে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমির সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম সিদ্দিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, মুফতি মহিববুল্লাহ প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এ সংগঠনের পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরন সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও নও মুসলিম পূনর্বাসন, অসহায় ও প্রতিবন্ধীদের সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করবে। এ সকল কাজে সকলকে এগিয়ে আসারও আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin