শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জাহিদ শিকদার
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪০২ Time View

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।
পটুয়াখালীর বাউফলে পুকুরে পানিতে ডুবে ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। পরে ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন তিনি। এরপর ছোট ছেলে আবু বকরকেও একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করা হয়। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin