রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

নবআলো ডেস্কঃ
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত এক রাজনৈতিক ঘটনায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ও অঙ্গসংগঠন ছেড়ে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার।

আজ রোববার রাত আটটার দিকে বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

জানা গেছে, যোগদান অনুষ্ঠানে জালাল হাওলাদারের সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় প্রতীকীভাবে তিনি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করান, যা দল পরিবর্তনের একটি ব্যতিক্রমী ও প্রতীকী আয়োজন হিসেবে উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

পরে বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আদর্শের প্রতি আকৃষ্ট হয়েই বিভিন্ন দল ও মতের মানুষ আজ দলে দলে জামায়াতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, “যারা আজ নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

যোগদানকারী জালাল হাওলাদার বলেন, দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ন্যায় ও সততার রাজনীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামিকেই সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম মনে করেছেন। তাই তিনি স্বেচ্ছায় এই দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin