রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন।

জাহিদ শিকদার
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বাউফল উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন নেতা-কর্মীরা।

​কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেন, বিগত বছরগুলোতে আমি আপনাদের সাথে থেকে বাউফলের জনগণের সেবা করার চেষ্টা করেছি। কেন্দ্র যেহেতু সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দিয়েছেন, তাই আমাদের প্রধান লক্ষ্য পটুয়াখালী-২ (বাউফল) আসনটি ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেওয়া। তিনি আরও বলেন, আগামীতেও আমি আগের মতোই নেতা-কর্মীদের সুখে-দুখে পাশে থাকবো। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​কর্মী সভা শেষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin