শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাহিদ শিকদার
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য প্রদান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলায় সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিএনপির এক প্রার্থী ও তার সমর্থকেরা ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন এবং উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু বারবার নেতা–কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা প্রদান করা হলে তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে ব্যাহত করবে। তারা অবিলম্বে এসব হামলা বন্ধের পাশাপাশি নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এডভোকেট মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর এবং বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin