রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৬ Time View

পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কনকদিয়া ইউপির বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অুনষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ। ওই সময় তিনি বলেন ১৩ জানুয়ারী সকালে কনকদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীতে থুথু ফালানোকে কেন্দ্র করে একই বাড়ীর রুনু বেগম ও মাসুদ হাওলাদারের সাথে সাথে ঝগড়ার সুত্রপাত ঘটে। বিকালে ওই ঘটনার বিষয় নিয়ে দু পক্ষের সাথে আলোচনা চলছে। এমন সময় কিছু অজ্ঞত পরিচয়ের লোকজন এসে মাসুদ হাওলাদারকে দেশীয় অস্ত্র দিয়ে বেদরক মারপিঠ করে। তার স্ত্রী রতœা বেগম তাকে বাচাতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। কতিপয় স্বার্থন্বেষী লোকজন সামাজিক ভাবে হেও করার জন্য উক্ত ঘটনার সাথে জড়িতদের সাথে আমাকেও আসামী করা হয়। বাশের কেল্লা নামক একটি ভেরিফাইট ফেইসবুক পেইজ থেকেও আমার নামে অপপ্রচার চালানো হয়েছে। আমি এর তিব্র নিন্দা জানাই। উপজেলা যুবদল সদস্য তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি কাজী মাসুদ, সমাজ সেবক মঞ্জু সরোয়ার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin