রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে ছাত্রদলের উদ্যোগে ব্রিজ সংস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩২৫ Time View

জাহিদ শিকদার।
পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু অবশেষে মেরামত করা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ০৬ নম্বর কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা কুম্ভখালী গ্রামের প্রধান সংযোগ ব্রিজটি মেরামতের কাজ শুরু ও শেষ হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হতো, এমনকি হালকা যানবাহনও চলাচল করতে পারছিল না।

ব্রিজ সংস্কারকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ, সাধারণ সম্পাদক খলিল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

ছাত্রদল নেতারা জানান, “আমরা শুধুমাত্র রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

সংস্কারের পর স্থানীয় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ব্রিজটি মেরামতের ফলে এখন শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে এবং যানবাহন চলাচল করতে পারবে। এতে করে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এসেছে, যা এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এলাকাবাসী ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin