বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

বাউফলে একই পরিবারে ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার।

নবআলো ডেস্কঃ
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ Time View

পটুয়াখালীর বাউফলে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০জানুয়ারি) বেলা সারে তিন টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭) ও তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং ছেলে নাভিল ইসলাম (২০)। পুলিশ সূত্রে জানাযায়, নেছার চৌকিদার ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের ঘরে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় এই দম্পতিসহ তার ছেলেকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের ছেলের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয় পুলিশ। পরে ওই দম্পতি ও তার ছেলেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin