শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৫ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের নেতৃত্বে সহশ্রা‌ধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দি‌কে নওমালা ইউনিয়নে আয়োজিত জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান ক‌রেন। অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি দলীয় প্রার্থী শহিদুল আলম তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, শাহজাদা হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদানের ফলে নওমালা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin