বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

অপহরণের দুইদিন পরে ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধার

নবআলো ডেস্কঃ
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ Time View

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিক’কে (৭২) অপহরণ হওয়ার প্রায় ৫০ ঘন্টা পরে উদ্ধার হয়েছেন। রবিবার (০৫জানুয়ারি) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উদ্ধারের পরে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভ দেখে ভীত হয় ডাকাত চক্র। রাতে তারা ভুক্তভোগী ব্যবসায়ীকে কচুয়া গ্রামে রেখে র‍্যাব-৮ কে জানায়। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করার বিষয়টি ছিলো যৌথ বাহিনীর প্রধান উদ্দ্যেশ্য। তাই তারা চক্রের জন্য প্রাথমিক ভাবে ফাঁদ পাতেননি।

গত শুক্রবার (০৩জানুয়ারি) কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ টাকা পয়সার হিসেব করছিলেন শিবানন্দ রায় বনিক। এসময় তার দুই কর্মচারী সংকর এবং তাপসও সাথে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে হঠাৎ ৭-৮ জনের ডাকাত দল সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে সংকর ও তাপসের হাত-পা ও মুখ বেঁধে ফেলেন ডাকাতরা। লুট করে দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকা। এরপরে ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। শিবানন্দের দোকান সংলগ্ন আলগী নদী হয়ে ট্রলার যোগে তাকে নিয়ে তেঁতুলিয়া নদীর দিকে চলে যায় ডাকাত দলের সদস্যরা।

শিবানন্দ রায় বনিকের ফিরে আসার খবরে স্বস্তি ফিরেছে জনমনে। ঘটনার পর ৪৮ ঘন্টা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে ব্যবসায়ীরা এবং রাজনৈতিক ও সচেতন মহলের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin