বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়-ভিপি নূর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৮৭ Time View

জুলহাস মোল্লা, কলাপাড়া প্রতিনিধি
গনঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সাম্রাজ্য নয়, রাজার ছেলে রাজা হবে। এমপির ছেলে এমপি হবে। মেয়রের ছেলে মেয়র হবে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গনঅধিকার পরিষদ কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় নূর আরও বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক
সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে সভায়
বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদে’র সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin