রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

জাহিদ শিকদার
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪২৭ Time View

বাউফলে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে—এমন দাবি করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বাউফল পৌর শহরের খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যাপক আয়ুব বিন মুছা।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন ও ‘বাউফল প্রতিদিন ডট কম’-সহ কয়েকটি গণমাধ্যম ও অনলাইন পেজে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে—এমন অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। এসব সংবাদ মুহূর্তের মধ্যেই উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং তাকে ফোন করে বিষয়টি জানতে চাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন বলে জানান।
মাওলানা আয়ুব বিন মুছা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী মনোনয়ন গ্রহণ বা বাতিলের ক্ষমতা একমাত্র রিটার্নিং অফিসারের। কোনো গণমাধ্যম বা ব্যক্তি নিজ উদ্যোগে এমন সিদ্ধান্তের তথ্য প্রচার করতে পারে না। তিনি অভিযোগ করেন, ভ্রান্ত তথ্য প্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে, যা নির্বাচনী অপরাধ ও মানহানির শামিল।
তিনি আরও বলেন, দণ্ডবিধির মানহানি সংক্রান্ত ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) এবং জাতীয় সম্প্রচার নীতিমালায় মিথ্যা সংবাদ প্রচার ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ নিষিদ্ধ। অথচ তার বক্তব্য গ্রহণ না করেই এসব সংবাদ প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং বাউফল আসনের নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন সিকদার, ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন, সদস্য মো. কালিমুল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin