রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদক ।
পটুয়াখালীর বাউফলে ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল পুনঃখনন উদ্যোগের কথা স্মরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (১৬ মে) সকালে বগা ইউনিয়নের রাজনগর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পর দুপুরে আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আরেকটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ বলেন, “ধান, নদী ও খাল—এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে বরিশাল অঞ্চল, একইভাবে বাউফলের জীবন-জীবিকাও খালের সঙ্গে গভীরভাবে জড়িত। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে।”

তিনি বলেন, “আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন। কৃষিকে টিকিয়ে রাখতে খাল পুনঃখননের বিকল্প নেই। নির্বাচনের আগে জনগণ আমাকে খাল পুনঃখননের দাবি জানিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছি।”

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, “জিয়াউর রহমানও বাউফলে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। তাই এ প্রকল্পকে দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা উচিত। কারণ এ খাল থেকে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।”

খাল পুনঃখনন কাজে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বলেন, “যারা এ কাজে দায়িত্ব পালন করবেন, তাদের কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আমরা চাই না সরকার বা সংশ্লিষ্ট কেউ প্রশ্নবিদ্ধ হোক।”

তিনি আরও জানান, খাল পুনঃখনন কার্যক্রম তদারকির জন্য ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউএনও ও জেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করবেন।

ড. মাসুদ বলেন, “বগা সেতুসহ যেসব উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নে খাল পুনঃখনন শুরু হচ্ছে, পরে অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin