রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান

জাহিদ শিকদার
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯১ Time View

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের বাসিন্দা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত অসুস্থ মোঃ শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। তাঁর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকের পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, কালাইয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ শহিদুল ইসলাম পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি । কিন্তু অর্থাভাবের কারণে প্রয়োজনীয় ও ব্যয়বহুল চিকিৎসা (রিং বসানো) করাতে পারছিলেন না। নিরুপায় হয়ে তিনি সাহায্যের জন্য মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলমের কাছে আবেদন জানান। তাঁর এই মানবিক আবেদনে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক অনুমোদন করেন ব্যাংক পরিচালক।
আজ সোমবার ( ৮ জুন ) দুপুর ১২টার দিকে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলমের পক্ষে চেকটি শহিদুল ইসলামের হাতে তুলে দেন কালাইয়া শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আল মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার এক্সিকিউটিভ অফিসার মোঃ ইমাম হোসেন ও মোহাম্মদ ফাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদুল ইসলাম বলেন, “টাকার অভাবে যখন আমি চিকিৎসা করাতে পারছিলাম না, তখন নিরুপায় হয়ে মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখায় আসি। ব্যাংকের ম্যানেজার সাহেব আমাকে চেয়ারম্যান বরাবর একটি আবেদন করার পরামর্শ দেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিষয়টি ব্যাংকের পরিচালকের নজরে আসলে আজ আমি এই এক লক্ষ টাকা হাতে পেলাম। এই টাকা দিয়ে আমি আমার আগামী দিনের চিকিৎসা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।” বিপদে পাশে দাঁড়ানোর জন্য তিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাংকের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মহলেও বেশ প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin