শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

জাহিদ শিকদার
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৯ Time View

বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. কবির হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেত্রী ও আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার। বিশেষ অতিথি ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু পলাশ কুমার দাস, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, বিএনপি নেতা শাহিন রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগ দেন। জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং পটুয়াখালী–২ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin