শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাউফলে রাতে আঁধারে দুর্বৃত্তদের আগুন।

জাহিদ শিকদার
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১২ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুইটি বসতঘর পুড়ে ভস্মিত হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে কেশবপুর ইউনিয়নের বাজেহমল গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তিভোগী পরিবার জানান, প্রতিদিনের মত ঘটনার দিন রাতেও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে রান্না ঘরে আগুন দেখতে পান। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ঘরে। দুইটি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন অপর আরেকটি ঘরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আলিম সিকদার বলেন, আমার মা অসুস্থ্য। তার চিকিৎসার জন্য এলাকার বাহিরে অবস্থান করছি। বাড়িতে স্ত্রী সহ অন্য সদস্যরা রয়েছেন। বিষয়টি মোবাইল ফোনে জেনেছি, একদল দুর্বৃত্ত আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইলাম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin