রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা : সভাপতি কিবরিয়া ও সাধারণ সম্পাদক লিটু।

নবআলো ডেস্কঃ
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০ Time View

ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৬ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি/সমকালের প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহসভাপতি গোলাম রহমান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস দাস (প্রথম আলো) ও অর্থ সম্পাদক আতিকুর রহমান (বাংলাদেশ বেতার)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস), জালাল আহমেদ (মানবজমিন), মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা(দেশ বার্তা)।

আগামী পহেলা জানুয়ারী ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin