রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক।

হামলায় সাংবাদিকসহ আহত ৫, আটক-২

নবআলো ডেস্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ Time View

পটুয়াখালীর বাউফলে জমিতে সীমানা পিলার দেয়ার সময় প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও নারী শিক্ষকসহ অন্তত ৫ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৯জানুয়ারি) দুপুরে দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি নিজামুল হক ওরফে এইচ এম বাবলু (৪২), পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিলা জাহানারা তানজিনা (৩৫), ঝুম আক্তার (৩০), সাইদুর রহমান সোহেল (৩৫) ও জান্নাতুল ফেরদৌস(৩৮)।

এ ঘটনায় বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে রশিদ গাজী ও মনিরকে আটক করেছেন৷ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক এইচ এম বাবলু জানান, সকালে তারা নিজেদের জমির সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করেন। কিছু সময় পরে হঠাৎ পাশের জমির মালিক শাহ আলম গাজী, মনির, ও আব্দুল রশিদ গাজীর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরাসহ শতাধিক মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এবং কুপিয়ে পিটিয়ে জখম করে।

অভিযুক্ত শাহ আলমের ছেলে কামরুল ইসলাম বলেন, ওই জমির মালিকানা উচ্চ আদালতের নির্দেশে আমাদের পক্ষে রায় দেয়া হয়েছে। তবুও তারা জোরপূর্বক দখল করতে যায় এবং এসময় নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি। হামলার ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে, আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেলে তাদের গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin