শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফল প্রেসক্লাব নির্বাচন, সভাপতি জলিলুর, সাধারণ সম্পাদক জসিম।

নবআলো ডেস্কঃ
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৭ Time View

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ জলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক মানব কন্ঠ এর বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন।
সোমবার বাউফল প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড এ ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জলিলুর রহমান ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জিতেনদ্র নাথ রায় পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেফিন সহিদ ১৮ পেয়েছেন । প্রেসক্লাবে মোট ৪৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি দেলোয়ার হোসেন কোষাধক্ষ্য মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক পিয়াল হাসান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃকামরুজ্জামান বাচ্চু, এবিএম মিজানুর রহমান ও কামরুল হাসান, আবু সুফিয়ান নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin