রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২

জাহিদ শিকদার
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২৩ Time View

পটুয়াখালীর বাউফলে ধান বোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোগাড়ির চালক মোতালেব হোসেন (১৯) নিহত হয়েছেন এবং অটোগাড়ির দু’জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে বাউফল—দশমিনা সড়কের কালাইয়া ইউনিয়নের সরদার বাড়ি সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোতালেব হোসেন দশমিনা উপজেলার বগুড়া গ্রামের বাসিন্দা জালাল মেকারের ছেলে। আহত আসাদুল ইসলাম ও বশার হোসেন একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ব্যাটারি চালিত অটোগাড়িটি দুজন যাত্রী নিয়ে কালাইয়া থেকে দশমিনা যাচ্ছিলো। সরদার বাড়ির সামনে পৌঁছালে দশমিনা থেকে ছেড়ে আসা ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক মোতালেব মারা যান। আহত যাত্রীদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin