শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪২৭ Time View

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে বের হয়ে দুই সন্তান নিয়ে স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪জানুয়ারি সকালে দশমিনা থানার উওর আদমপুরা গ্রামের মুন্সী বাড়ির মৃত্যু আব্দুর রব মুন্সীর মেয়ে মোসাম্মৎ রিপা আক্তার (২৬) ডাক্তার দেখানোর কথা বলে সকাল ১০.৩০মিনিটের সময় দুই সন্তান নিয়ে তার বাবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।

জানা যায়, বাউফল থানার বগা ইউনিয়নের দাসেরহাওলা গ্রামের মো.সুলেমান গাজীর ছেলে মো.ইব্রাহিম গাজীর সাথে দশমিনা থানার উওর আদমপুরা গ্রামের মুন্সী বাড়ির মৃত্যু আব্দুর রব মুন্সীর মেয়ে মোসাম্মৎ রিপা আক্তারের সাথে পাঁচ বছর আগে বিবাহ হয়। এরপর থেকে তারা দুজনে ঢাকাতে বসবাস করতেন। তাদের ঘরে দুটি ছেলে সন্তানের জন্ম নেয় খুব সুখে শান্তিতেই সংসার করতেন তারা। হঠাৎ করে বিগত এক বছর আগে তুচ্ছ ঘটনার কারনে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে রিপা রাগ করে তার বাসা থেকে পালিয়ে বোনের বাসায় চলে যান। এবং খবর পেয়ে ইব্রাহিম সেখানে স্ত্রীকে আনতে গেলে তাকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। কিছুদিন পরে বাবার বাড়িতে চলে আসেন রিপা। সেই থেকে বাবার বাড়িতেই থাকেন। ইব্রাহিম সেখানে স্ত্রী ও ছেলে সন্তানদের ভরণপোষণ দিয়ে আসছেন। কিন্তু তাতেও তার মন ভরেনি। গত ১৪ জানুয়ারি বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই সন্তান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। অনেক খোঁজাখুঁজি করেও যখন সন্ধান মেলেনি তাই তারা বিলম্ব করে ২০জানুয়ারি দশমিনা থানায় জিডি করেন। জিডি নং ৮৮৮

এ বিষয়ে স্বামী ইব্রাহিম গাজী বলেন, আমার স্ত্রী প্রথম থেকে খুব ভালোই ছিলো। কিন্তু একবছর ধরে উগ্র আচারন এবং সংসারের প্রতি অমনোযোগ এতে তার প্রতি সন্দেহ হয়। আর হয়তো কারো সাথে পরকিয়ায় লিপ্ত ছিলো সে জন্য এভাবে চলে গেছেন। কিন্তু আমার ছেলে দুইটা কি করেছে আমি জানিনা। ও যদি সংসার না করে আমার ছেলে দুইটাকে ফেরত দিক এমনটাই বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin