বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, শশুর বাড়ি যাওয়া হলোনা সদ্যবিবাহিত যুবকের।

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে শশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় ইকবাল হোসেন এর বন্ধু মোহাম্মদ শুভ (২২) ও মো. শাওন (২২) আহত হয়েছেন। সোমবার (০৯ডিসেম্বর) বিকালে উপজেলার নুরাইনপুর এলাকায় নিহতের মোটরসাইকেলের সঙ্গে অবৈধ যানবাহন মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে পাশের গ্রামের বিথী নামের এক তরুনীকে বিয়ে করেন তিনি। বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল। পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মিষ্টি নিয়ে আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না তার।
ইকবাল হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ৩ জনই ছিটকে পড়েন। দুর্ঘটনায় ইকবালের মাথা গুরুতর জখম হয়। দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। ইকবালের বন্ধু শাওন ও শুভ চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে। ট্রলি চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin