রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

ছে‌লে‌কে জ‌মি না দেয়ায় শা‌লিসদের হা‌তে বৃদ্ধ বাবা খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

জাহিদ শিকদার, নিজস্ব প্রতিবেদক ।
পটুয়াখালী‌তে জমিজমা সংক্রান্ত বিষয় স্থানীয় শালিসদের হাতে নুরুল ইসলাম না‌মের এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

তি‌নি জানান, র‌বিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘ‌টে। মৃত নুরুল ইসলাম হাওলাদার ওই এলাকার মৃত কা‌দের হাওলাদা‌রের ছে‌লে।
মৃত নুরুল ইসলা‌মের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ জানায়, মোঃ নুরুল ইসলাম হালদারের ছে‌লে মোঃ শাহজাহান আলাদা বাড়ী করার জন‌্য জ‌মি চে‌য়ে আস‌ছিল দীর্ঘদিন ধ‌রে। কিন্তু জ‌মি না দেয়ায় ছে‌লে শাহজাহান স্থানীয় ৪/৫ জন সালিশদার কা‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন। প‌রে ডাকেন ওই ওয়া‌র্ডের মেম্বার মোঃ সোহাগ (৪০), মোঃ রহিম বেপারী (৬৫), মোঃ কাইয়ুম গাজী(৩৫), মোঃ ইয়াকুব আলী গাজী (৭০) মি‌লে র‌বিবার সকা‌লে শা‌লিসী‌তে ব‌সেন। এসময় শা‌লিসদাররা শাহজাহান‌কে জ‌মি দি‌তে বল‌লে তা‌তে অপরাগতা প্রকাশ ক‌রেন শাহজাহা‌নের বাবা নুরুল ইসলাম।‌ এসময় ওই শা‌লিসদাতারা সবাই মি‌লে নুরুল ইসলাম‌কে চড়থাপ্পর মে‌রে পা‌শের খা‌লে না‌মি‌য়ে পা‌নি‌তে চু‌বিয়ে রা‌খেন।

এসময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহায়তায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প‌রে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বা‌রোটার দি‌কে মৃত্যু ঘোষণা করেন।

ও‌সি আবদুল আ‌লিম আ‌রো জানান, এ ব‌্যপা‌রে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin