রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

যুবদল নেতার হুমকির প্রতিবাদে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন।

নবআলো ডেস্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ Time View

পটুয়াখালীর বাউফলে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের খবর সংগ্রহ করতে যাওয়ায় একজন সাংবাদিককে অশালীন ভাষায় গালমন্দ করাসহ তাকে নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাউফল উপজেলা পরিষদের প্রধান ফটকে মানববন্ধন করেছে বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মানববন্ধনের বক্তারা বলেন, বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানকে মুঠোফোনে যুবদল নেতা পরিচয়ে হুমকি দেন হুমায়ুন কবির সোহাগ।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক ও মিজানুর রহমান প্রমুখ।

অন্যদিকে, আজ সকালে এ ঘটনায় পটুয়াখালী জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, কল রেকর্ড শুনেছি। এ বিষয়ে থানায় জিডি করেছেন একজন সাংবাদিক। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। শিগ্রই যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin