শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফলে চোরাই অটোরিকশা উদ্ধার; আটক- ১

নবআলো ডেস্কঃ
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৫৪ Time View

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকায় থেকে অটোরিকশাসহ মালিক দাবিদার মো. ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় গোপন সূত্রে অটোরিকশার সন্ধান পায় পুলিশ। ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’টি অটোরিকশা আটক করা হয়। ড্রাইভারদের জিজ্ঞাবাদ করে পুলিশ ফয়েজকে আটক করে। অটোদুটির চালকরা দৈনিক ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে ফয়েজের দুটি অটোরিকশা চালাতেন। ফয়েজ গাড়ির কোনো ডকুমেন্টস দেখাতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাবাদ করা হয়েছে। চক্রের আরেকজন সদস্যের নাম জানতে পেরেছে পুলিশ। তাকে আটকের অভিযান চলছে। এরআগে, সম্প্রতি একাধিক অটোরিকশা চুরির ঘটনায় পুলিশকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়।

বাউফল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) আতিকুল ইসলাম জানান, ‘চক্রের আরেক সদস্যকে আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অটোরিকশা দু’টির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আদালতের পরামর্শ নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin