বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

রহিম জোমাদ্দার হত্যা: মানববন্ধন ও বিক্ষোভে খুনিদের ফাঁসির দাবি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৬ Time View

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্মমভাবে খুন হওয়া আব্দুর রহিম জোমাদ্দারের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এতে অংশ নেন।

গত ১১ জুন (বুধবার) সন্ধ্যায় চরওয়াডেল গ্রামে জমি-সংলগ্ন চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রহিম জোমাদ্দারকে কুপিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় কামাল হাওলাদার ও তার সহযোগীরা সরাসরি জড়িত এবং এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল হোসেন বেপারী। তিনি বলেন, “রহিম জোমাদ্দার দলমত নির্বিশেষে একজন সজ্জন ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি জানাই—সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

এসময় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পাঁচদিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা প্রশ্ন তোলেন, “প্রশাসন আসামিদের পক্ষ নিয়ে গাফিলতি করছে কি না বা আর্থিক লেনদেনে বিষয়টি ধামাচাপা পড়ছে কি না?”

মানববন্ধনে অংশ নিয়ে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো:মাহাবুব, এবং ইউপি সদস্য ইব্রাহিম গাজী বলেন, “গত বৃহস্পতিবার রাতে থানার এক তদন্ত কর্মকর্তা পরিচয়ে আমার কাছে এবং আরও কয়েকজনের কাছে মামলায় নাম না দেয়ার শর্তে চাঁদা দাবি করেন। সকালে বিষয়টি থানায় মৌখিকভাবে জানালেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। এত বড় একটি হত্যাকাণ্ডে প্রশাসনের এমন নীরবতা আমাদের হতাশ করে। পরিস্থিতি পরিবর্তন না হলে আমরা থানাঘেরাও কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

বক্তারা আরও জানান, নিহত রহিম জোমাদ্দারের মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল, যা প্রমাণ করে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান স্বদেশ প্রতিদিন-কে বলেন, “রহিম জোমাদ্দার হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

চাঁদা দাবির অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একজন ব্যক্তি থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে কারও কাছে কোনো অর্থ দাবি করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin