রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত।

বাউফলে মাদকদ্রব্য সহ আটক করায় হামলা, আহত- ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ Time View

পটুয়াখালীর বাউফলে মাদক দ্রব্য সহ মাদক সেচনকারীকে আটকের সময় হামলা চালিয়ে ৩জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে৷ অন্যদিকে অভিযুক্ত বলছে, তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
বুধবার (৬নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলার কালাইয়া বন্দরে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, ইউনিয়নের স্থানীয় মাদক নির্মুল কমিটির সদস্য মোহাম্মদ সুমন (২৬), মুরাদ হোসেন (২৩) ও আরিফ (২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সজল সাহার ছেলে সৌরিন সাহা (২২) দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন৷ রাতে ধানেরহাট এলাকায় মাদকের কারবার করার সময় সৌরন সাহাকে তারা হাতেনাতে আটক করেন। বিষয়টি পুলিশকে জানানোর জন্য চেষ্টাও করছিলেন তারা। এরমধ্যে সৌরিন সাহার বাবা ব্যবসায়ী সজল সাহা তার প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়।

এ অভিযোগ অস্বীকার করে সৌরিন সাহার পিতা সজল সাহা জানান, তার ছেলে মাদকের সাথে জড়িত না। কিছু দুষ্টু লোক তার ছেলেকে আটকে মারধর করছেন জানতে পেরে তিনি ঘটনাস্থলে দৌড়ে যান। নিজের ছেলেকে বাঁচাতে ডাক-চিতকার করে সহযোগিতা চাইলে সাধারণ মানুষ আহতদের মারধর করে।

তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, উভয় পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin