রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

বাউফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ।

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৬ Time View

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা। দুই গ্রুপ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে “ফারুক–মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “বিএনপির মনোনয়ন বাতিল করতে হবে” ইত্যাদি স্লোগান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, অরু বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান, আশরাফ আলী সরদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আরও অনেকে।
বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin