শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি।

জাহিদ শিকদার
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ Time View

পটুয়াখালীর বাউফল পৌর শহরের জনবহুল এলাকা থেকে দিনের আলোয় একটি ব্যাটারি চালিত অটোগাড়ি চুরির ঘটনা ঘটেছে। চুরির সম্পূর্ণ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও চোর চক্রের সদস্যকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পলি ডায়াগনস্টিক সেন্টারের পাশের সড়কে চুরির ঘটনা ঘটে। অটোগাড়ির চালক ভুক্তভোগী মোহাম্মদ হাসান উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী জানান, একজন প্রসূতি নারীর প্রসব বেদনা ওঠায় তাকেসহ তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে ঘটনাস্থলে গাড়ি রেখে রোগীকে সহযোগিতা করতে সঙ্গে যান। গাড়ি বন্ধ করে চাবিও সঙ্গে নিয়ে যান। কিছু সময় পরে তিনি ফিরে এসে গাড়ি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে পাশের একটি সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি ধরা পড়ে এবং চোরকেও স্পষ্ট দেখা যায়। পুলিশ ফুটেজ সংগ্রহ করলেও এখন পর্যন্ত (রাত ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত) চোরকে শনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর থানার পরিদর্শক আতিকুল ইসলাম সরেজমিন পরিদর্শন করেছেন। চোরকে শনাক্ত করাসহ আটক করার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে গাড়ি উদ্ধারসহ চোরকে আটক করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, হাসপাতালে রোগী নিয়ে আসা ব্যাটারি চালিত অটোগাড়ি টার্গেট করে একটি বড় চোর সিন্ডিকেট কাজ করছে। গত এক বছরে হাসপাতাল এলাকা থেকে ১০টির বেশি অটোগাড়ি ও অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। তবে এখনো চোর চক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin