বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

বাউফলে তেঁতুলিয়া নদী থেকে মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে উপজেলা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়৷ পরে কালাইয়া নৌ-ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহ উদ্ধার করে। উদ্ধার মরদেহের পরিধান পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজ পাওয়া যায়৷ এসব ডকুমেন্টস থেকে প্রাথমিক ভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত মরদেহের ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্রে দে (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্র দে’র ছেলে। গত ৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর ১০ দিন পর আজ তার মরদেহ উদ্ধার হয়েছেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে মরদেহ’র সুরতহাল করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিখোঁজের এই ঘটনার ঘটনায় কোন সাধারণ ডায়েরি করা হয়নি৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin