বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন এলজিইডির টিম

নবআলো ডেস্কঃ
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

পটুয়াখালীর বাউফলে ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান ও চর ব্যারেড নদীতে ব্রীজের প্রস্তাবনা সহ বেরী বাঁধ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির কর্মকতারা। মঙ্গলবার (২২ অক্টোবর) দিন ব্যাপি এসব প্রকল্প পরিদর্শন করেন জেলা সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস। এ সময় উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, উপজেলার ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১২০ কিলোমিটার কাচা সড়ক গুলোর মধ্যে ইতিপূর্বে ১০ টি প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে যা বাস্তবায়নের পথে। ১০ কিলোমিটার বেরিবাঁধের ক্ষতিগ্রস্ত রাস্তা কিছু দিনের মধ্যে মেরামত করা হবে এবং সাড়ে ৬ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে বাকি সবটুকু রাস্তা পর্যায়ক্রমে করা হবে। বাউফলের বিছিন্ন দ্বীপ ইউনিয়ন চন্দ্রদ্বীপের ৫৬ বর্গকিলোমিটার এলাকায় বসতি ২৬ হাজার লোকজনের যাতায়াত ব্যাবস্থা খুবই নাজুক তাই এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি চর মিয়াজান টু চর ব্যারেট খালের উপর সংযোগ সেতু নির্মাণের প্রস্তাবনা ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমামায়ন কবির, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. হাচান মাহমুদ মন্জু, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাসার, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক মো. হাচান মল্লিক, মো. রিপন ও মো. মনির প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin