রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ডিইএব বরিশাল জেলা নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
চলতি বছরের আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) বরিশাল জেলা শাখার উদ্যোগে ৪৯ সদস্য বিশিষ্ট জেলা নির্বাচনী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২১ তারিখ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্ধের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে নিজ নিজ সংসদীয় আসনে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে সাথে নিয়ে প্রচারণায় সম্পৃক্ত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত নির্বাচনী সমন্বয় কমিটিতে প্রকৌশলী মোঃ মাহফুজল আলম মিঠুকে আহ্বায়ক এবং প্রকৌশলী মোঃ সাকিল রেজাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির দায়িত্ব সম্পর্কে জানানো হয়, তারা বিএনপির মনোনীত প্রার্থী ও বরিশাল জেলার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংসদীয় আসনভিত্তিক ডিইএব এর নির্বাচনী প্রচার উপ-কমিটি গঠনের ক্ষমতাও আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রদান করা হয়েছে। ডিইএব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমন্বয় কমিটির মাধ্যমে প্রকৌশলীদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ডিইএব গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় সংগঠনের নেতারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin