বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে দিনের আলোয় অটোগাড়ি চুরি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ বাউফলে ট্রাক-অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ; অটোর চালক নিহত, আহত-২ বাউফলে ত্রিমুখী রাজনীতির অবসান, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: মু. মুনির হোসেন। বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার। বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সার্ক মানবাধিকারের উপদেশষ্টা মনোনীত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। মনোনয়ন বাতিলের সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন মায়ের মৃত্যুতে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর শোক।

কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও ফাতেহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। এরপর এক র্যালি সোনামুখী বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে মাদ্রাসার বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীগণ অংশ নেন। এরপর অনুষ্ঠানের সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মঞ্জুরুল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘাই দাখিল মাদ্রাসার সুপার কামারুজ্জামান, বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার আসাদুর রহমান, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহিনুর আলম, সোনামুখী ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী শিক্ষক হাবিববুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম, আসাদুল্লাহ, শওকত আলী। উল্লেখ্য সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin