সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

বাউফলে আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৯ Time View

পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুব সমাজের আয়োজনে এ খেলায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৮ টি দল অংশ নেয় পরে ছয়হিস্যা কিংস এবং রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ০-১ গোলের ব্যবধানে রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ছয়হিস্যা কিংস রানার্সআপ হয়।

খেলা শেষে ব্রাইট ক্যারিয়ার সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও এ এম আর ওভারসিজ লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ আকন এর অর্থায়নে চ্যাম্পিয়ান রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে ৪২ ইঞ্চি ও রানার্সআপ ছয়হিস্যা কিংসকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহানুর রহমান বাচ্ছুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, অরটেক্সট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খাঁন, বাবলু মৃধা, মনিরুল ইসলাম হাওলাদার, হাসান মল্লিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin