শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
চ্যানেল আই- এর শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন পটুয়াখালীর কলাপাড়ায় খালের নাব্যতা কমে যাওয়া এবং খননের দাবিতে মানববন্ধন। বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ।

বাউফল প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি জলিলুর রহমান ও সম্পাদক জসিম উদ্দিন

নবআলো ডেস্কঃ
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫১ Time View

পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে ‘দৈনিক আমার দেশ’র প্রতিনিধি মো. জলিলুর রহমান সভাপতি এবং ‘দৈনিক মানবকণ্ঠ’র প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জলিলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক পান ১৬ ভোট এবং দৈনিক জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু পান ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন মো. জসিম উদ্দিন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সময়ের আলোর মনিরুজ্জামান হিরণ পান ১১ ভোট। এছাড়া ৩৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর এবিএম মিজানুর রহমান; তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্য নিউ নেশনের মু. মঞ্জুর মোর্শেদ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সেন্টু (খোলা কাগজ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক মো. পিয়াল হাসান (সময়ের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসা. কহিনুর বেগম (সাগরকূল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব) এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম কুমার (বিজয় টিভি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত চারজন হলেন- মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জীতেন্দ্র নাথ রায় (সমকাল), অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ) ও আবু সুফিয়ান (সংগ্রাম)।

নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলকে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin