রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাউফলের অসুস্থ শহিদুলের পাশে মার্কেন্টাইল ব্যাংক, চিকিৎসার জন্য ১ লাখ টাকা অনুদান ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান তিন ভাই বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ। ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত হওয়া কোনোভাবেই কাম্য নয় : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন মেজর(অব:) জাহিদ হাসান। বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন, জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করলেন এমপি মাসুদ। ফতুল্লা গ্যাস বিস্ফোরণ; পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও তিন সন্তান! যমুনা টিভির রিপোর্টারকে হত্যার হুমকি পুলিশ সদস্যের; থানায় জিডি প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

বাউফলে গৃহবধূর জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪০ Time View

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর ভোগদখলীয় বসতভিটার জমি গায়ের জোরে দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। পূর্বের ঘটনার জেরে আদালতে মামলা দায়েরর পরও বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬) বিবাদী পক্ষ প্রকাশ্য দিবালোকে এই আইন অমান্য করে রাস্তা নির্মাণের তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার নথি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের মোসাঃ সাহানুর বেগম (৪৮), স্বামী- মোঃ বেল্লাল হোসেন মিস্ত্রী, বাদী হয়ে গত ২০ মে ২০২৬ তারিখে পটুয়াখালীর মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি সিআর মামলা দায়ের করেন (মামলা নং- ২৮৮/২০২৬)। মামলায় স্থানীয় মোঃ কালাম হোসেন ব্যাপারী (৫০), মোঃ মুজিবুর রহমান (৪৫), মোঃ রুবেল (৪০) সহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-২০ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী সাহানুর বেগম জানান, আসামিদের সাথে তাদের দীর্ঘ দিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর আগে আসামিরা অবৈধভাবে জমি দাবি করলে পটুয়াখালী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা (এমপি ১০৪/২০২৫) করা হয়। উক্ত মামলার তদন্ত রিপোর্টে সাহানুর বেগমের পক্ষে জমির মালিকানার সত্যতা প্রমাণিত হয়। কিন্তু আদালতের রায় ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ২০ মে ২০২৬ তারিখেও আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাহানুর বেগমের বসতঘরের সামনের জমিতে অনাধিকার প্রবেশ করে বড় ধরনের ক্ষয়ক্ষতির চেষ্টা চালায়।

তারই ধারাবাহিকতায় আজ ৪ জুন ২০২৬ ইংরেজি তারিখে বিবাদী পক্ষ সম্পূর্ণ গায়ের জোরে এবং আইন-কানুন তোয়াক্কা না করে সাহানুর বেগমের ভোগদখলীয় নালিশী জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করেছে। বাধা দিতে গেলে বাদী পক্ষকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এই নারী তার শেষ সম্বল বসতভিটার জমি রক্ষা এবং নিজেদের জানমালের নিরাপত্তার জন্য বাউফল থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ ও আকুল আবেদন জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin